dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে ভোর রাতে দু'বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদটাকা, স্বর্নালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৫:৩১ পিএম, ২০২৪-০১-১৪

খুটাখালীতে ভোর রাতে দু'বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদটাকা, স্বর্নালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

 

 ঈদগাঁও প্রতিনিধি।

কাল রংয়ের মাইক্রোবাসে করে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে 
২ টি রসতবাড়ির দরজা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। 

শনিবার (১৩ জানুয়ারী) ভোর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া ও চড়িবিল গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতের হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জব্দ করেছে ডাকাতের ফেলা যাওয়া মালামাল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়ার মেম্বার জিশান শাহরিয়ার বলেন, ভোর রাতে মাইক্রোবাস যোগে ডাকাত দল প্রথমে নয়াপাড়ার আমির মোহাম্মদের পুত্র প্রবাসী জাহেদের বাড়ীতে হানা দেয়। পরিবারের লোকজন না থাকার সুবাধে ডাকাতদল ঐ বাড়ী থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একই সময়ে অধ্যক্ষ ওমর হামজার বাড়ীতে প্রবেশের চেষ্টা চালায় এবং দরজায় ব্যাপক আঘাত করে। তবে প্রতিবেশীদের শোরচিৎকারে ডাকাতদল পালিয়ে যাওয়ায় তার পরিবার রক্ষা পেয়েছেন। 

একইদিন ফজর নামাজের পূর্বে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চড়িবিল গ্রামের লালুর পুত্র সাহাব উদ্দীনের বাড়ীতে ডাকাতদল হামলা ও লুটপাট চালিয়েছে। ঐ সময় সাহাবউদ্দীন পরিবার নিয়ে বাইরে ছিলেন। ডাকাতদল সদর দরজার গ্রীল কেটে ভেতরে ডুকে প্রায় ৭/৮ ভরি স্বর্ণ, নগদ লক্ষাধিক টাকা ও মালমাল লুট করে নিয়ে গেছে। ঐ সময় ডাকাতের কবলে পড়ে মারধরের শিকার হয়েছেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। তিনি মসজিদে আজান দেয়ার জন্য বাড়ী থেকে বের হন। সামনে মুখোশপরিহিত লোকজন ও গাড়ি দেখে ডাকাত বলে চিৎকার দিলে তাকে হাত-পা বেঁধে মারধর করে সশস্ত্র ডাকাতদল।

বিভিন্ন সিসিটিভির ফুটেজে দেখা গেছে, কাল রংয়ের মাইক্রোবাসটি গভীর রাতে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যেতে। তাদের পিছনেই একটি সাদা রংয়ের নোয়া মাইক্রোবাসও দেখা গেছে। ডাকাতরা ডাকাতি শেষ করে মহাসড়ক দিয়েই পালিয়ে যায়।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের টহল ও নজর না থাকার কারণে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এলাকাবাসী পুলিশি টহলের জোর দাবী জানান।

চকরিয়া থানা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩/১/২০২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও  কক্সবাজার-

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর