শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪০ পিএম, ২০২৩-০৩-০৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ১১ বছর আগের মা-মেয়ে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ন কবির ও মাহবুব আলম।
সোমবার (০৬ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুর কুমারপাড়া মহল্লার নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নিলাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা।
পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। হত্যাকান্ডোর সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।
মামলা চলাকালীন সময়ে এক আসামীর মৃত্যু হয়। বাকী ৫ আসামীর মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০৬.০৩.২০২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited