শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৫:১১ পিএম, ২০২৩-১০-২১
ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল ক্বওমিয়া" এর উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। শনিবার সকাল ১১টায় উপজেলার পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবউল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মহাপরিচলক মাওলানা আতিক উল্লাহ দা.বা। মুফতী আব্দুর রহমান, মাওলানা আব্দুল হামিদ ও মুফতী রায়হানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আনজার শাহ, মাওলানা এহসান উল্লাহ, মাওলানা মিনহাজ উদ্দিন দেলোয়ার, মাওলানা ওমর ফারুক ফয়সাল, মুফতী নুর হুসাইন, মুফতী নুরুল আবছার, মাওলানা শাব্বির আহমাদ, মুফতী আহসান উল্লাহ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতী আবরারুল হক, মাওলানা শরীফ হায়দার প্রমুখ। এসময় বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। এসময় বক্তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার আহবান জানান। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মধুপুর সাথী মোড়ে এসে শেষ হয়। পরে নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ আধুনিক জীবনের একটি সাধারণ সমস্যা। ইসলামে এই সমস্যা থেকে মুক্তির জà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সুস্থ জীবন যাপনে মহানবী (সা.)-এর নয়টি অভ্যাস মহানবী (সা.)-এর জীবনশৈলী শুধু ধর্মীয় বিচারে নয়, বরং আধà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : গেলো ৬ই ডিসেম্বর ২০২৪ ইং সকাল ১০টায় সন্দ্বীপ মদীনাতুল উলুম মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ধর্মপ্রাণ মুসলমানের জন্য অধিক তাকওয়া এবং আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। বরাবরের ন্যায় এবারà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited