dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁও'র চাঞ্চল্যকর গৃহবধু খুনের আসামী আটক

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫৫ এএম, ২০২৩-০৪-০৮

ঈদগাঁও'র চাঞ্চল্যকর গৃহবধু খুনের আসামী আটক

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধু খুনের  প্রধান আসামী  আবু তাহেরকে (২৫) আটক করেছে র‌্যাব-১৫।

গত ৭ এপ্রিল র‌্যাব-১৫ কক্সবাজারের  একটি আভিযানিক দল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 
 
আটককৃত আসামী আবু তাহের (২৫) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরগাহপাড়া গ্রামের 
মৃত মীর আহমদের পুত্র।

জানা গেছে, গত ১০ মার্চ বিকালে উপজেলার ঈদগাঁও দরগাহ পাড়া সড়কের উত্তর পার্শ্বে ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে জানায় নিহত নারী ঈদগাঁও দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের কন্যা ফাতেমা আক্তার। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড় বছর পূর্বে একই এলাকার মৃত মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহের পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ গৃহবধু ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী হতে ৬০ হাজার টাকা এনে দেয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিন দিন পর বর্ণিত স্থান হতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়। 

এ ঘটনায় নিহত ফাতেমা’র মা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৩ জনকে বিবাদী করে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-০৫।

উক্ত ঘটনা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশ্যে আসলে তা চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আবু তাহের গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। 

র‌্যাব-১৫ কক্সবাজার এ ঘটনায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকারীকে গ্রেফতার করতে তৎপরতা চালায় এবং বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে। কিন্তু আবু তাহের গ্রেফতার এড়াতে সুপরিকল্পিতভাবে বারবার তার অবস্থান পরিবর্তন করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল রামুর চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে আবু তাহেরকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর