dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাটি ব্যবসায়ী মনিরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২২ পিএম, ২০২৩-০৪-১২

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাটি ব্যবসায়ী মনিরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাটি ব্যবসায়ী মনিরুল (৪৫) ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সহযোগিতায় সদর মডেল থানা পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামিকে সদর মডেল থানায়-আনা হয়।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সীমান্তবর্তী বকচর থেকে বিজিবির সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগডাঙার একরামুল হকের ছেলে মো. বাবু ও একই এলাকার বাদল আলী।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় মাটি ব্যবসায়ী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে। এ ঘটনায় ওই দিন রাতেই দুজনের নামসহ আরও অজ্ঞাতনামা ৫ / ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম। এ মামলার এজাহার নামীয় আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে।

মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহতের চাচাতো ভাই ওবাইদুল হক জানিয়েছিলেন, গত রোববার রাতে মনিরুল ইসলাম ইংলিশ মোড়ে মাটির ব্যবসা সংক্রান্ত মিটিং করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়।

ওবাইদুল হক আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে হত্যায় জড়িত দুজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন মনিরুল ইসলাম। তাঁরা হলেন, মো. বাবু ও রনি। এরা দুজনই একই এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, কী কারণে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর