শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৭ পিএম, ২০২৩-১২-২৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের ৬ নং রানিহাটী ইউনিয়নের অন্তর্গত সকল প্রাথমিক ও কিন্ডার গার্টেন বিদ্যালয় সমূহের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে, শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টার সময় সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে আনোয়ার সুপার মার্কেটের (২য় তলায়) ড্রিম একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী
কৃষ্ণগোবিন্দপুর বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেসবাহুর রহমান (খসরু মিয়া)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবঃ) ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নূহ্।
অনুষ্ঠানে ড্রিম একাডেমি কর্তৃক আয়োজনে,
৬ নং রানিহাটী ইউনিয়নের ৫ম শ্রেণীর (প্রাথমিক ও কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের মেধা যাচাই পরিক্ষা ২০২৩ এর ১০ টি প্রাথমিক বিদ্যালয় হতে ১০ জন মেধা তালিকায় বৃত্তি লাভ করে এবং ১০ জন বিদ্যালয় সেরা কেউ বৃত্তি প্রদান করা হয়। আবার ৫ টি কিন্ডার গার্টেন বিদ্যালয় হতে ১০ জন মেধা তালিকায় বৃত্তি লাভ করে এবং ৫ জন বিদ্যালয় সেরা কেউ বৃত্তি প্রদান করা হয়।
ড্রিম একাডেমির পরিচালক মোঃ আব্দুল মতিন (মাষ্টার) এর সভাপতিত্বে ও মোঃ আব্দুস সামাদ (বাবু মাষ্টার) এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জামান, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন নতুনকুড়ি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম (শহিদ মাষ্টার)।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited