শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০১:৪৭ এএম, ২০২০-০৭-২৬
সৌদিফেরত এক যাত্রীর জুসের মেশিনে ও সাউন্ড বক্সের ব্যাটারিতে ৫ কেজি স্বর্ণ!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া ৫ কেজি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাষ্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত যাত্রী ইসমাইল হোসেন সরকারকে আটক করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা কাস্টমসের সহকারি কমিশনার সোলায়মান সাইফ বলেন, পাচারের উদ্দেশে এসব স্বর্ণবার লাগেজের ভেতর জুসার মেশিন ও ডিজিটাল সাউন্ড বক্স এর ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে বিমানের বিশেষ ফ্লাইটে বিমানবন্দরে আবতরণ করেন যাত্রী ইসমাইল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি তার লাগেজ থেকে সোয়া ৫ কেজি ওজনের ৩২টি স্বর্ণবারসহ তাকে আটক করা হয়। যার বাজার মুল্য ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
শনিবার সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে (বিজি ৪১৩৬) সকাল পৌনে ১০টায় বিমানবন্দরে আবতরণ করেন যাত্রী ইসমাইল হোসেন সরকার। এ সময় বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকায় তাকে চ্যালেঞ্জ করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, তল্লাশি করে তার লাগেজের ভেতর থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়।
এ ব্যপারে কাস্টমসের সহকারি কমিশনার সোলায়মান সাইফ বলেন, মহামারি করোনার মধ্যে স্বর্ণের বাজার চড়া হওয়ায় পাচারের উদ্দেশে সৌদি থেকে এসব স্বর্ণবার কৌশলে লুকিয়ে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন যাত্রী ইসমাইল হোসেন সরকার। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার হেফাজত থেকে জব্দ করা বারগুলোর ওজন ৫ কেজি ২০০ গ্রাম। যার বাজার মুল্য ৩২ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited