dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মুরাদনগরে ড্রেজারে মাটি ও বালু উওোলন আনোয়ার মেম্বারের আতঙ্কে কৃষক

দৈনিক অনুসন্ধান    |    ০৬:০৯ পিএম, ২০২৩-০৩-০২

মুরাদনগরে ড্রেজারে মাটি ও বালু উওোলন আনোয়ার মেম্বারের আতঙ্কে কৃষক

 

সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পেন্নই গ্রামের কৃষি জমি। অবৈধ ড্রেজার ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী বাধা দিলেও কাজ হচ্ছে না। এর আগে প্রশাসন থেকে অভিযান চালিয়ে একাধিক বার বন্ধ করলেও সম্প্রতি তারা আবারও অন্তত দুটি ড্রেজার ও ভেকু স্থাপন করে মাটি ও বালু উত্তোলন শুরু করেছেন। মাটি ব্যবসায়ী আনোয়ার মেম্বারের বেপরোয়া ড্রেজিংয়ে ফলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কৃষি জমিগুলো। আনোয়ার ও তার ভাইয়েরা মিলে শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে টানা ৫ বছর ড্রেজার ও ভেকু চালিয়ে প্রায় তিন একর কৃষি জমি ও সরকারী খালের মাটি বিক্রি করে আসছেন। পাশাপাশি ভেকু দিয়ে  তিন ফসলি জমির টপ সয়েল কেটে বিলিন করে দিচ্ছেন  এই সিন্ডিকেট। 

স্থানীয়রা জানায়, আনোয়ার মেম্বার ও তার ভাইয়েরা মাটি ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে প্রশাসনের লোকজন অভিযানে আসার আগেই ড্রেজার ব্যবসায়ীরা মাঠ ছেড়ে দূরে চলে যায়। তারপর অভিযোগকারীদের ওপর শুরু হয় আনোয়ার বাহিনীর  অত্যাচার ও চোখ রাঙানি।

সম্প্রতি উত্তর পেন্নই নতুন বাজারের পেছনে সরিষার জমিতে ড্রেজিং করছেন আনোয়ার।  জমিগুলোতে সরিষা , দেশী আলু, ধনিয়া, মটর শুটি, ও গমের ভালো ফলন হয়। মূল্যবান এই কৃষি ফসলী মাঠ কেটে নষ্ট করে দিচ্ছেন মাটি খেকো মেম্বার সিন্ডিকেট। 

এবিষয়ে ড্রেজার ব্যবসায়ী আনোয়ার মেম্বার বলেন ,আর মাত্র ৫ দিনের কাজ আছে ওটা শেষ হলে বন্ধ করে দিবো। আমার ভাইয়েরা বিদেশ থেকে এসে বেকার তাই মাটির ব্যবসা করে।

শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার বলেন, আনোয়ার পেন্নই ২নং ওয়ার্ডের মেম্বার। তার ড্রেজিং বন্ধ করতে আমি কয়েকবারই পদক্ষেপ নিয়েছি সে কোন কথা শুনে না। কয়েকমাস আগে এসিল্যান্ড স্যার ড্রেজার বন্ধের অভিযান করতে আসলে তার লোকজন স্যারের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেয়। 
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রেজার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। কৃষকরা আরোও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর