dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানো তিন শিক্ষকের রিমান্ড মঞ্জুর।

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০১:৫৬ এএম, ২০২০-০৭-২৪

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানো তিন শিক্ষকের রিমান্ড মঞ্জুর।

শিক্ষামন্ত্রী, ইউএনওসহ কয়েকজনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেপ্তার চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে রিমান্ড দিয়েছেন আদালত।

গতকাল তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে ওই কলেজের আইসিটি শিক্ষক নোমান সিদ্দিকীকে (৩৫) দুই দিন, অন্য দুই শিক্ষক জাহাঙ্গীর আলম (৪০) ও এবিএম আনিসুর রহমানকে (৪০) একদিনের রিমান্ড আদেশ দেওয়া হয়।

মামলার আইও চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম এটি নিশ্চিত করে বলেন, ‘আমরা এই তিন শিক্ষকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম।’

পুলিশ জানায়, ওই তিন শিক্ষক বিভিন্ন সময় আয়শা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিজিসহ জেলা ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে আসছিলেন।

গত ২৭ এপ্রিল চাঁদপুর মডেল থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ আনলে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিজিকে বাদী করে আইসিটি আইনে মামলা রুজু করা হয়।

ওই মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনায়া জারি করলে গত রোববার রাতে পুলিশ তাদের কলেজ ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

অভিযুক্ত তিন জন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এদের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নোমান সিদ্দিকী সদস্য। এছাড়া এবিএম আনিসুর রহমান ও নোমান সিদ্দিকী আপন দুই ভাই।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর