শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৪ পিএম, ২০২০-১১-২৫
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ
লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানী নগর এলাকায় বিদ্যুতের পিলারবাহী একটি লরি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩শত ফুট পাহাড়ের খাদে পড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর ২০২০ইং) দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি খাদে পড়ার সময় ড্রাইভার ও হেলপার ট্রাকে ছিল। এসময় ট্রাকের ড্রাইভার রনি দাশ (৪০) গুরুতর আহত হলে তাকে লামা সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। রনি দাশের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ড্রাইভার অজ্ঞান থাকায় তার ঠিকানা জানা সম্ভব হয়নি।
সরজিমিনে দেখা যায়, লরি ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। লরি ট্রাকটি বিদ্যুতের পিলার নিয়ে চট্টগ্রাম থেকে লামা উপজেলায় আসছিল।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, তার অবস্থা আশংকাজনক। মাথা চেপে গেছে, চোখ দুইটা নষ্ট, প্রচুর রক্তখনন ও বুক চেপে গেছে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল, লামা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লামা আবাসিক প্রকৌশলী সাজ্জাদ সিদ্দিক।
লামা বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আহত লরি ট্রাক ড্রাইভার রশি দাশের চিকিৎসার সকল দায়িত্ব নেয়া হয়।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited