শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:৪৬ পিএম, ২০২৩-০৩-২১
সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত৷ অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দসহ ৫ শ পাইপ বিনষ্ট করেছে। মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি’র নেতৃত্বে
ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব্দসহ পাইপ বিনষ্ট করা হয়।
স্থানীয়রা জানান, নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর মীরেরপাড় এলাকায় ড্রেজার ব্যবসায়ী মোশারফ ভূঁইয়া কয়েক বছর ধরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছে। কিন্তু সে কোন বাধাই মানে না। উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ওই ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।
পরে অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নবীপুর পূর্ব ইউনিয়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ড্রেজার ব্যবসায়ীর দুটি ড্রেজার জব্দ ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ৫শ পাইপ বিনষ্ট করা হয়। এ সময় মুরাদনগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
তারিখ ২০/০৩/২০২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited