শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৮ পিএম, ২০২০-০৬-১৪
সোনাইমুড়ী অফিস
শনিবার বিকাল ৩ টার দিকে সোনাইমুড়ী
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার কৌশলারবাগ গ্রামের ইউনুস মিয়ার পুত্র ব্যবসায়ী লিটন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা লিখিত বক্তব্যে জানান, ব্যবসায়ী লিটন ও তার পরিবারের ওপর একই এলাকার নুরুল আমিন খোকার ছেলে সন্ত্রাসী সোহাগ ইতি পূর্বে কয়েকবার জায়গা জমিনের ভাগ-ভাটোয়ারা হামলা চালিয়েছে। বিগত ৯ জুন বিকাল ৩টার দিকে পূর্বের ন্যায় সন্ত্রাসী সোহাগ ও তার সহযোগি মিলন, ইকাবাল হোসেন ও বাপ্পিসহ ৫/৬ জন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে লিটন তার বৃদ্ধ মা আমেনা বেগম, চাচাত ভাই হানিফ ও তার স্ত্রী হাসিনা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ব্যবসায়ী লিটনের চাচাত ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় সন্ত্রাসী সোহাগসহ ৬ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়ের করার পরও পুলিশ অদৃশ্য ইশারায় সন্ত্রাসীদের গ্রেফতার করেছে না। উল্টো সন্ত্রাসীরা মামলা প্রত্যাহার করতে অব্যহত হুমকি দিচ্ছে । যার কারণে ঐ পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী ব্যবসায়ী লিটন কান্না জড়িত কণ্ঠে জানান, সন্ত্রাসী সোহাগ সোনাইমুড়ী উপজেলা পরিষদে দৈনিক মজুরি ভিত্তিতে মালির চাকুরি করে। তার চাকুরি মালি হলেও সে ইউ এনও টিনাপালের গাড়ি চালান। এ সুবাদে সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবার সন্ত্রাসী সোহাগ ও তার
পরিবার থেকে বাঁচতে ও তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited