dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে রেজা-বিউটির ১০ বছরের কারাদণ্ড

দৈনিক অনুসন্ধান    |    ১০:৪৯ পিএম, ২০২৩-০৬-২১

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে রেজা-বিউটির ১০ বছরের কারাদণ্ড


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: 


ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে প্রতারণার আলোচিত দুটি মামলার ঘোষণা করা হয়েছে। রায়ে প্রতারক সিন্ডিকেটের প্রধান রেজাউল ইসলাম রেজা ও বিউটি খাতুনকে ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. হুমায়ূন কবির রোববার এ রায় ঘোষণা করেন।  এর আগে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য রোববার দিন ঠিক করে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীর আইনজীবী ড. মো. তসিকুল ইসলাম। তিনি রায়কে বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন। এই আইনজীবী বলেন, আসামিরা অনেক প্রভাবশালী তারা অর্থ ও প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়া বহু চেষ্টা করেছেন। এ রায়ে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়বে। প্রতারণার আলোচিত ঘটনা হওয়ায় গণমাধ্যমকর্মী ও স্থানীয়দেরও আগ্রহ ছিল এ রায় নিয়ে। তারাও যুগান্তকারী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

২০২২ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ শহরের চরমোহনপুর এলাকার মো. কালাম ও দক্ষিণ চরাগ্রামের রুবেল আলী বাদী হয়ে সদর আমলী আদালতে মামলা করেন। মামলার আবেদনে বলা হয়, আসামিরা ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে কৌশলে অর্ধশত মানুষের প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসামিরা নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। অতঃপর মসজিদে নিয়ে মহান আল্লাহ্‌র নামে হলফ করিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার অর্থের শেয়ার হোল্ডার হওয়ার প্রস্তাব দেয়। 

আসামিরা বলে  ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশি হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৩৫ হাজার কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে। তবে সেই টাকা ছাড় করতে ২ শতাংশ হারে ভ্যাট লাগবে। তারা ভুক্তভোগীকে প্রলোভিত করে যদি ২ শতাংশ ভ্যাটের শেয়ার হোল্ডার হয় তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাবেন। এমন প্রলোভন দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

বাদির আইনজীবী অ্যাডভোকেট ড. মো. তসিকুল ইসলাম জানান, প্রতারণার দুটি  মামলায়  আসামির বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ২ টি মামলায় দোষী সাব্যস্ত করে দুজনকে ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর