শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৩৪ পিএম, ২০২৪-০২-০৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেল সুপার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম ইফতেখার মজিদ, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আজম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম, এনডিসি তৌফিক আজিজ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক সেরিনা খাতুন, জেলা কৃষি বিপণন বিভাগের বাজার কর্মকর্তা মনোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দীন, পিটিআই সুপারিনটেনডেন্ট ফরিদ উদ্দীন হায়দার, জেলা শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এজিএম আরিফুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের প্রাক্কলনিক মোস্তাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি হামিম উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভার সভাপতি একেএম গালিভ খাঁন 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪' যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited