dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ভেনিস বাংলা স্কুলের একুশ উদযাপন এবং পুরস্কার বিতরণী

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪৮ পিএম, ২০২৩-০২-২৮

ভেনিস বাংলা স্কুলের একুশ উদযাপন এবং পুরস্কার বিতরণী

 

জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চিফ  ইউরোপ   :

ইতালির ভেনিস বাংলা স্কুলের অনুষ্ঠান মানেই কচি-কাচাদের আসর। এবারের একুশের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। অভিবাসী শিশু কিশোর, অভিভাবক এবং কম্যুনিটির বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত সকলে জাতীয় সংগীত পরিবেশনের সময়ে দাঁড়িয়ে দেশের প্রতি সম্মান জানান এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভেনিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মেসত্রের প্রাণকেন্দ্রে অবস্থিত এম নাইন (মিউজিয়াম)হলে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছ'টায়। একুশের গান, দেশের গান, কবিতা, নৃত্য শেষে জাতীয় সংগীত প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ভেনিস বাংলা স্কুলের জমকালো এই একুশ উৎসবে সভাপতিত্ব করেন, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার। প্রধান অতিথি ছিলেন, ভেনিসের সাবেক সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি। বিশেষ অতিথি ছিলেন, স্কুল কমিটির উপদেষ্টা পলাশ রহমান ও নাজমুল আলম খন্দকার রিপন।

বিশ্ব মাতৃভাষা দিবস মানে পৃথিবীর সব ভাষার প্রতি সম্মান জানানো' উপপাদ্যে বক্তৃতা করেন, স্কুলের সিনিয়র সহসভাপতি এমডি আকতার উদ্দিন, সহসভাপতি নাসিরুদ্দিন পান্না, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ  উল্লাহ সোহেল , শাহাদৎ হোসেন, স্থানীয় পৌর কাউন্সিলর আফাই আলি, শহিদুল ইসলাম সুজন, ফকরুল চৌধুরী,সুমন সরকার, কামরুজ্জামান উজ্জ্বল, প্রমূখ।

গত ১৮ বছর যাবৎ পরিচালিত ভেনিস বাংলা স্কুলের সব অনুষ্ঠানে দলমত নির্বিশেষে কম্যুনিটির বিষিষ্ট ব্যক্তিরা যোগ দেন। নতুন প্রজন্মকে উৎসাহিত করেন শেকড়ের সাথে জুড়ে থাকতে। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজি আল রোনাক, সহিদুল ইসলাম, রাসেদুল ইসলাম এবং রতন মিয়া।
ভেনিস বাংলা স্কুলের সব অনুষ্ঠান একটু ব্যতিক্রম ভাবে সাজানো হয়। প্রতি অনুষ্ঠানেই কিছু না কিছু নতুনত্ব দেয়া হয়। আর এই নতুনত্ব নতুন ঢঙ্গে যারা তুলে ধরেন তারা হলেন- উপস্থাপিকা ও স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী এবং স্কুলের সহ সাধারণ সম্পাদক ও কন্ঠশিল্পী মোহাম্মাদ আসিক।

বাংলা স্কুলের শিশু কিশোরদের শ্রেণী মতো বাংলাদেশের পাঠ্যপুস্তকের পাঠদান, দেশের ইতিহাত, ঐতিহ্য এবং সংস্কৃতির তালিম দেন তিনজন শিক্ষীকা- সুরাইয়া আক্তার, দিলরুবা জামান ও মেহেরুন নেছা মলি। তাদের অক্লান্ত সাধনার ফলে প্রবাসী শিশু কিশোররা মাতৃভাষায় কথা বলতে পারে। দেশ চেনে, দেশের সংস্কৃতির সাথে প্রাতিষ্ঠানিক ভাবে পরিচিত হয়। সুতরাং তাদের তিনজনকে বিশেষ এওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়।

তিন গ্রুপে অনুষ্ঠিত জাতীয় সংগীত প্রতিযোগীতায় যারা পুরস্কৃত হয়েছে তারা হলো- (প, অ, ভ ,ব)। এ ছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার দেয়া হয়। অনুস্থানের সকল (ব্যায় বহন করেন) পুরস্কার স্পন্সর করেছেন, ভেনিসের ব্যবসায়ী ও  কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে একুশের কবিতা, গান এবং নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর