dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক এমপি আব্দুল ওদুদ ও জাসদ নেতা মনিরের মনোনয়ন দাখিল

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৪৩ পিএম, ২০২৩-০১-০৪

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক এমপি আব্দুল ওদুদ ও জাসদ নেতা মনিরের মনোনয়ন দাখিল


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেন। দাখিলের পর গণমাধ্যমকর্মীদের আব্দুল ওদুদ বলেছেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে নৌকাকে পরাজিত করতে ভূমিকা রেখেছিল আওয়ামী লীগেরই কিছু নেতাকর্মী। আসন্ন ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনেও নৌকার বিরুদ্ধে কাজ শুরু করেছেন তারা। তবে এবার আওয়ামী লীগের পদে থেকে নৌকার বিরোধিতা করলে আর কোনো ক্ষমা নেই। 

বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁনের হাতে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এই এমপি। 

নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নৌকার জয়জয়কার ছিলো। অথচ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের ষড়যন্ত্রের কারণে এখানে নৌকার পরাজয় হয়। এবার যদি এমন কিছু হয়, তাহলে কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হবে, তাদের যাতে আজীবন ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। আশা করি, এবার সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে প্রধানমন্ত্রীকে নৌকার জয় উপহার দেওয়া হবে। 

এ সময় তিনি আরও বলেন, গত নবম ও দশম জাতীয় সংসদে আমি এই আসনে এমপি ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতে জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়। কিন্তু বিএনপির এমপি হারুনুর রশীদ নির্বাচিত হওয়ার পর এসব উন্নয়ন কাজ থেমে যায়। উন্নয়নবঞ্চিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী। আশা করি এই উপ-নির্বাচনে ভোটাররা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

অপরদিকে, উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির। একইদিন দুপুর দেড়টার সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেন, জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ,  যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা জাতীয় যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ার্দ্দী ইসলাম, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মজিদ, জেলা জাসদ ছাত্রলীগের সহসভাপতি আসিফ ইয়াসির প্রমুখ ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং দুইজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর