dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের রাচন্দ্রপুরহাটে বজ্রপাতে নারিকেল গাছের মাথায় আগুন

দৈনিক অনুসন্ধান    |    ১০:২২ এএম, ২০২২-০৭-৩১

চাঁপাইনবাবগঞ্জের রাচন্দ্রপুরহাটে বজ্রপাতে নারিকেল গাছের মাথায় আগুন

 

ফফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত থেকে নারিকেল গাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আধা ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৩০ জুলাই) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। 

দুপুরের পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে হালকা ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকাতে শুরু করে। থেমে থেমে হচ্ছিলো বৃষ্টি ও বজ্রপাত।

এক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট (আলুপট্টি) এলাকার সাংবাদিক ফয়সাল আজম অপুর বাড়ির পাশে, হুমায়ন কবির ডাক্তারের বাড়ির নারকেল গাছে বজ্রপাত হয়। এতে কাচা ডালসহ একটি  নারিকেল গাছে দাউদাউ করে আগুন ধরে যায়।

এমন দৃশ্য দেখতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশ-পাশের গ্রামের মানুষজন। আস্ত একটি লম্বা নারকেল গাছ এভাবে দাউদাউ করে জ্বলতে দেখে অনেকেই অপলকভাবে দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আবার অনেকে কৌতুহলী হয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করেন।

পরে স্থানীয়রা ছাদের উপর থেকে আধা ঘন্টার চেষ্টায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাড়িতে কেউ না থাকায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এবিষয়ে ওই বাড়ির মালিক হুমায়ুন ডাক্তারের ছোট ছেলে প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, হঠাৎ ৫ টার দিকে প্রচন্ড বজ্রপাতের আঘাতে আমাদের ঘরের সামনের ৫০/৬০ ফুট উচু একটি নারকেল গাছের উপরে আগুন লেগে যায়। আগুনে উপরের ডালপালা সহ নারকেল পুড়ে যায়। আমরা বাড়িতে কেউ না থাকায় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন।

স্থানীয় অনেকে বলেন, বজ্রপাত কিংবা টার্ডার পড়তে শুনেছি কিন্তু জীবনে প্রথম বারের মত দেখলাম বজ্রপাতে বৃষ্টির মাঝেও নারকেল গাছে আগুন লেগে দাউ দাউ করে আগুন জ্বলতে।

এ ব্যাপারে রামচন্দ্রপুরহাটের ব্যবসায়ী কাউসার আলি জানান, বাড়িটির উপরেই নারকেল গাছটিতে সরাসরি বজ্রপাত পড়ে। এতেই আগুন ধরে যায়। আমরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
৩০.০৭.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর