dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২২ পিএম, ২০২৪-০৩-০৮

জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিতব্য দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪। গত শুক্রবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য শেষে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি দেবেন্দ্রনাথ উরাঁও। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, বিসিক জেলা কার্যালয়ের সপ্রসারণ কর্মকর্তা আব্দুর রহিমসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং জেলার উদ্যোক্তাগন।

১০ দিনব্যাপী এ মেলার মেলার ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে তাদের পণ্য পদর্শণ ও বিক্রয় করবে। 
এছাড়াও হরেক রকমের রকমারি সব দোকানপাট রয়েছে মেলায় যার মধ্যে উল্লেখ্যযোগ্য, মেয়েদের কসমেটিকস এর দোকান, শাড়ি থ্রি পিস এর দোকান, ব্লেজার দোকান, খাবারের দোকান, শীতের পণ্য সামগ্রী, ক্রোকারিজ সামগ্রী দেশি-বিদেশি আচারের আইটেম সহ আরো অনেক কিছু।

মেলায় ঘুরতে আসা এক দম্পতি বলেন মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু আছে, বিশেষ করে বাচ্চাদের পছন্দের খেলনা কিনতে পেরে বেশি ভালো লাগছে।

এছাড়া মেলার উল্লেখযোগ্য বিষয় হলো- সকল শ্রেণী-পেশার মানুষদের জন্য ফ্রি প্রবেশের ব্যাবস্থা। মেলায় চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রায় ৫০ টি দোকান রয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে- জুতার দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, আচারের দোকান, বিভিন্ন তাঁত শিল্পের দোকান, গহনার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, ক্রোকারিজ এর দোকান সহ অনেক রকমের ব্যতিক্রমী পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা।

মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

সার্বিক বিষয় নিয়ে মেলা কর্তৃপক্ষের দায়িত্বে থাকা বিসিক কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে মেলা পরিচালনা করছি। প্রশাসনের সকল শর্ত মেনেই মেলার কার্যক্রম চলছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি মেলায় আসা সকল দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করা। গত ১ মার্চ শুরু হয়েছে মেলা, চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। তাই সুশৃংখল সংস্কৃতি উপভোগ করতে সবাইকে মেলায় আসার আহ্বান জানান তিনি।

আসিফ নামে একজন স্টল মালিক উদ্যক্তা জানান, বিক্রি ভালোই হচ্ছে তবে ভাড়া বেশী হয়ে গেছে, কারন ১০ দিন মেলার সময়টা খুব কম। যদি রোজার আগের দিন পর্যন্ত অনুমতি পেলে আমাদের জন্য ভালো হতো।
 
উল্লেখ্য, মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং ১০ মার্চ বিকেলে সমাপণী অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিক কর্মকর্তা মোঃ আবু হোসেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর