শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৮ এএম, ২০২২-১২-১৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার সময় অনুষ্ঠানের
আলোচনা সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন দূর্গা চরন রায় চীফ ইন্স. (নন-টেক) ও জনাব আফিদা রহমান চীফ ইন্স.(ইলেকট্রিক্যাল)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাঃ আল মোস্তান ওয়ারেন্ট অফিসার (অবঃ) বাংলাদেশ সেনাবাহিনী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমাদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। সেই সঙ্গে দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানতে হবে।
সভাপতির বক্তৃতায় বলেন,
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম ইন্সট্রাক্টর কম্পিউটার, মোঃ আব্দুল মালেক,
ইন্সট্রাক্টর আর এ সি, মোঃ গোলাম মোস্তফা ইন্সট্রাক্টর ইলেকট্রনিক, মোঃ সুবেল আলী ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, মোঃ আজিজুর রহমান,
ইন্সট্রাক্টর নন-টেক ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জিলানী ইন্সট্রাক্টর (নন-টেক) মোঃ মাসুদ রানা জুনিয়র ইন্স.
ইলেকট্রনিক, উর্মিলা জুনিয়র ইন্স.ফুড মোকলেছুর রহমান ইন্স. ফুড সহ সকল
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থী।
আলোচনা সভায় উপস্থাপন করেন সুমন আহমেদ জুনিয়র ইন্স।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited