শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:০৪ পিএম, ২০২২-০১-১৯
কাউছার মাহমুদ দিদারঃ
চট্টগ্রামের সন্দ্বীপ গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বেঁড়িপাড়ে মুক্তিযোদ্ধা মোবাশ্বের আলম এর সন্তানের চাষে থাকা সরকারি প্রজেক্ট এর মাছ ছিনতাইকালে বাঁধা প্রদান করায় মারধরের অভিযোগ উঠেছে। এতে দোষী করা হচ্ছে গাছুয়া ইউনিয়ন পরিষদের ৫ ও ৬ নং ওয়ার্ডের জাকের ও মহসিন নামের দুই মেম্বারকে।
জানা গেছে, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রাসেল বিগত ৩ বছর ধরে উক্ত বেড়িবাঁধ এলাকায় সরকারি প্রজেক্ট এ মাছ চাষ করে আসছে। তার পাশ্ববর্তী ওয়ার্ডের জাকের ও মহসিন মেম্বার লোকজন নিয়ে জোরপূর্বক সেই মাছ ধরতে গেলে রাসেল বাঁধা প্রদান করায় তাকে প্রাণনাশের হুমকি দেয়।
এতে রাসেল স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু হেনাকে বিষয়টি জানান। তিনি আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিলে, রাসেল সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করে। এ বিষয়ে থানায় অভিযোগ করায় ঘটনার দিন ১০ ঘটিকায় বেঁড়িরপাড়ে রাসেলকে মারধর করে দুই মেম্বারসহ তাদের ভাড়াটে কামরুল, ইসমাঈল ও ইসলাম নামের সন্ত্রাসীরা। ইসমাঈল ও ইসলাম সন্দ্বীপ থানার একাধিক মামলার আসামি বলে জানা গেছে। মারামারির সময় ভিকটিমকে তার বোন উদ্ধার করতে গেলে তাকেও বেদম প্রহার করে বলে ভিকটিমের ভাষ্যে জানা যায়।
পরে স্হানীয় লোকজন তাহাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় বলে ভিকটিম রাসেল জানান। রাসেল মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার পরিবারের নিরাপত্তাহীনতায় প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited