dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে হেলেপড়া বৈদ্যুতিক খুঁটি ও ক্যাবল এখন মৃত্যু ফাঁদ, উদাসীন কর্তৃপক্ষ

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৩:৩৩ পিএম, ২০২০-০৮-০৮

খুটাখালীতে হেলেপড়া বৈদ্যুতিক খুঁটি ও ক্যাবল এখন মৃত্যু ফাঁদ, উদাসীন কর্তৃপক্ষ

চকরিয়া উপজেলার খুটাখালীতে পল্লীবিদ্যুতের হেলেপড়া খুঁটি ও বৈদ্যুতিক ক্যাবল এখন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। পরপর ছোট বড় কয়েকটি দূর্ঘটনা ঘটলেও কতৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, খুটাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া জামে মসজিদ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অত্র এলাকার হাজারো মানুষ।

সড়কে চলাচলকারীদের আতংক যেনো কিছুতেই কাটছেনা। প্রায় মাস খানিক ধরে হেলেপড়া বিদ্যুৎ খুঁটি ও ক্যাবলের নিচ দিয়ে ঝুঁকিতে চলাচল করছে স্থানীয়রা। এছাড়াও খুঁটি ঘিরে একাধিক সংযোগ লাইন থাকার কারনে দুর্ঘটনার আশঙ্কায় এলাকায় এখন আতংক বিরাজ করছে। হেলেপড়া  বিদ্যুৎ খুঁটিতে ক্যাবলের জঞ্জাল থাকার কারনে যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনাও। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুস শুক্কুরের পুত্র মোহাম্মদ হুছাইন বলেন, একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হলেও কোন সমাধান দিচ্ছেনা। ঝুঁকিপূর্ণ খুঁটির কারনে আমার পরিবার এবং এলাকাবাসী সহ আমরা এক আতঙ্কিত অবস্থায় রয়েছি। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।  

এলাকার একাধিক বাসিন্দা বলেন- খুঁটির মধ্যে এলোমেলো ক্যাবলের জঞ্জাল থাকলেও কোন নজরদারি নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের।
যদি কোনভাবে কারো হাত সেখানে লেগে যায় তাহলে মৃত্যু অবধারিত।

ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন বলেন, এলাকায় পল্লী বিদ্যুৎ এর হেলে পড়া খুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। যার কারনে এলাকায় দেখা দিয়েছে আতংক। 

সরেজমিনে দেখা গেছে, বর্নিত এলাকার মোহাম্মদ হুছাইনের বাড়ির সামনে খুঁটিটি হেলেপড়ে  ক্যাবলের কারণে আটকে আছে। খুঁটিটা একেবারে ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে যেকোন সময় উপড়ে  পড়তে পারে। দ্রুত এ খুঁটি না সরালে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা ।

এ ব্যাপারে চকরিয়া ডুলাহাজারা পল্লীবিদ্যুত অভিযোগ কেন্দ্রের ইনচার্য সাহেদুল ইসলাম বলেন, আমি সবে মাত্র অফিসে এসেছি, বিষয়টি আমার জানা ছিলনা  আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করতেছি।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর