শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫৭ পিএম, ২০২৩-০৭-১৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় পর্বের খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে রানিহাটি ইউনিয়ন ৬-৫ গোলে চরঅনুপনগর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা শহরের ডা. আ, আ, ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে টুর্ণামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান মোঃ বদি, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান রজু প্রমূখ।
উল্লেখ্য, টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে ১৪ টি ইউনিয়ন অংশ নিয়েছিল।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited