শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৪৫ পিএম, ২০২৪-০৩-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আজ সোমবার (১১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ’ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের বিশেষ গবেষণার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
দীর্ঘ গবেষণা জীবনে প্রফেসর ড. মোঃ সফিউর রহমান বেশ কিছু সন্মাননা অ্যাওয়ার্ড পান। উল্লেখ্য, B.Sc. (Hons) পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক লাভ করেন। কানাডার Dalhousie University-তে Ph.D. গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ কানাডার Muslim Educational, Social and Knowledge Dissemination (MESK) থেকে তিনি “Outstanding Achievement Award-2014” পদক লাভ করেন।
ডক্টর মোঃ সফিউর রহমান কে ২০২১ সালে গবেষণা (ISAT 2021) বিভাগে ভারতের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং মেডিসিনের আন্তর্জাতিক বিজ্ঞানী পুরস্কারের জন্য সম্মানিত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় বিগত ১৫ই সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ড. রহমান (CSO) কে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা, বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষক পুরস্কার (এক লক্ষ টাকা) ও সম্মাননা প্রদান করেন।
পরবর্তীতে পরিবেশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদান রাখায় বিগত ০৯-০৫-২০২৩ ইং তারিখে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত “ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার” প্রদান অনুষ্ঠানে প্রফেসর ড. মো. সফিউর রহমান কে বেস্ট সাইন্টিস্ট স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয় ।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের যৌথভাবে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রতি বছর প্রকাশ করে থাকে। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা দ্বিতীয়বারের মত (প্রথমবার ২০২২ এবং দ্বিতীয়বার ২০২৩ সালে) স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. মোঃ সফিউর রহমান।
তিনি ৮টি বিজ্ঞান বিষয়ক বইয়ের লেখক এবং অধিকাংশ বই আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানি থেকে প্রকাশিত। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ১৮০-এর অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাছাড়া Google Scholar -এর ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ইং -এর তথ্যমতে তার ৬৪৮৭ এর অধিক Citation Score রয়েছে – যা বাংলাদেশ পরমানু শক্তি কমিশন সহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সকল বিজ্ঞানীদের মধ্যে সর্বাধিক Citation Score বলে তিনি দাবি করেন।
প্রফেসর ড. মোঃ সফিউর রহমান কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, ব্রাজিল, স্লোভাকিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, থাইল্যান্ড, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক সভা, কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (যেমন, UNDP, USGS, IAEA, BGS, JAICA, CAS ইত্যাদি) বিজ্ঞানীদের সাথে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠস্থ পানির গুণগত মান উন্নয়ন, পরিবেশ দূষণ পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, খাদ্যের গুণগতমানের নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited