শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৬ এএম, ২০২০-১০-১৬
উচহ্লা মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাউ প্রু মার্মা (৫২) নামে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়ার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায়, রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পথরোধ করে সাবেক ইউপি সদস্যকে গুলি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাবেক ইউপি সদস্য সাউ প্রু মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছিলেন। ঘটনার পর থেকে ওই এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপন্থী) এর বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবামং মার্মা বলেন, নতুন পাড়ার নিজ বাড়িতে ফেরার সময় ৬-৭ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার দলের সদস্য সাউ প্রুকে পথরোধ করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সাউ প্রু মারা যায়। তিনি আরো বলেন, নিহত ব্যক্তি আমার দলের সক্রিয় সদস্য ছিলেন। এই হত্যাকান্ড পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সন্তু লারমা গ্রুপ ঘটিয়েছে বলে দাবি করেন উবামং।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, রোয়াংছড়ির নতুন পাড়ার এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, কে বা কারা, কেন এই হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত করছি তদন্তের পর জানা যাবে এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি পাড়ায় বাচ মং মার্মা (৪১) নামে এক পল্লী চিকিৎসককে তার ওষুধের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রসীরা।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited