dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন কে ফুলেল শুভেচ্ছা

দৈনিক অনুসন্ধান    |    ০৪:১৪ পিএম, ২০২২-০৯-২৩

নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন কে ফুলেল শুভেচ্ছা


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

সেক্টর কমান্ডার'স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের মাছবাজার সংলগ্ন  জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  ফোরামের সভাপতি, 
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদের নেতৃত্বে ফোরামের সদস্যরা ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন কে। 

ফোরামের সাধারণ সম্পাদক ড. অ্যাডভোকেট  তসিকুল ইসলাম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, 
সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়ে নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে, জনগণের প্রতিষ্ঠান হিসেবে সাধারন মানুষ যাতে অবাধে জেলা পরিষদে আসতে পারে, তার জন্য সবসময় আমি সচেষ্ট থাকবো।

সাথে সাথে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিরা শেখ হাসিনার চলমান যে উন্নয়ন বাধাগ্রস্থ না করতে না পারে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে বীর মুক্তিযোদ্ধা ও ফোরামের সবাই কে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানান।  

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্যে কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদ নির্বাচনে সমর্থন দেওয়ায় জেলাবাসির পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যার প্রতি  কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, অ্যাডভোকেট আন্জুমান আরাসহ অন্যন্যরা। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। 

ফয়সাল আজম অপু 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৩.০৯.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর