শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ১১:৫৫ পিএম, ২০২০-০৮-০৭
রাজধানীর মিরপুর থেকে ২ কোটি টাকার হিরোইনসহ ‘মাদক ডন’ আনোয়ারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ২ লাখ ৩৬ হাজার টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) র্যারেব একটি দল পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, শুক্রবার র্যাবের সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে একটি অভিযানিক দল রাজধানীর মিরপুরে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এসময় ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত নগদ ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোনসহ ওই নারী মাদক ডনকে গ্রেফতার করে তারা।
জানা গেছে, ওই নারী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে। এবং রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে তা বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট ৪ টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে ‘মাদক ডন’ হিসেবে স্বীকার করে।
র্যাব জানিয়েছে, গ্রেফতার নারীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited