শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩০ পিএম, ২০২৩-০৩-০৩
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে আনজুমান আরা শাকি (৪৫) নামের এক নারীর ভিটে জমি দখলের চেষ্টায় স্থানীয় ভূমি দস্যুরা ঘর ভাংচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে গতকাল বৃহষ্পতিবার সকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে, খুটাখালী মৌজার বিএস ১১৬, ৩২৫ নং খতিয়ানের ২১২৪, ৫৩৭, ৫৩৯, ৫৪১, ৫৪৩ ও ৫৪৪ দাগের ৪৩ শতক ভিটে জমি ১৯৯২ সালের ৩২৪ নং হেবা রেজিঃ দলিলমূলে স্বপরিবারের ভোগ দখলে রয়েছেন বর্নিত গ্রামের আজগর আলীর স্ত্রী আনজুমান আরা শাকি।
ঘটনার দিন সকাল সাড়ে ৮ টায় পাশ্ববর্তী লাল মিয়া (৫৫) তার পুত্র জিল্লুর রহমান (৩০), রুহুল আমিন (৪০), জসিম উদ্দিন (৩৫) ও স্ত্রী রশিদা বেগম (৫২) সহ অজ্ঞাতনামা আরো বেশ ক'জন আনজুমান আরা শাকির ভিটে জমি দখলের চেষ্টায় ঘর ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুটপাট করে। এ সময়
শাকি ও তার দু'কন্যা ঘরে ছিল। তাদের শোরচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।
ঐ ঘরের গৃহীনি আনজুমান আরা শাকি জানান, অভিযুক্তরা জোর পূর্বক আমার ভিটে জমি দখলের চেষ্টা চালায়। পরে তারা আমার ঘর ভাংচুর করে নগদ টাকা ও ঘরের সকল মালামাল নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত লাল মিয়া ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন ওই ভিটে জমি দীর্ঘ ২০/২৫ বছর ধরে আমার দখলে ছিল। ঘর ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। ঐ নারী তাঁর আত্বীয় দাবী করে তিনি বলেন মুলতঃ সে আমার চলাচল পথ দখল করে রেখেছে। পথের জায়গা ছেড়ে দিতে বলায় নানা তালবাহানা করে পুলিশকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক মোঃ গোলাম সারওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় উভয়কে থানায় আসতে বলা হয়েছে। কারো লিখিত
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited