শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪২ পিএম, ২০২৩-০৪-২৮
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হসপিটালে প্রথম দাগবিহীন এন্ডোসকপি থাইরয়েড সার্জারি করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুব আলম। এর আগেও তিনি ঢাকায় বাংলাদেশে প্রথম এ অপারেশন করেন।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ থাইরয়েড সার্জারি করলে ঘাড়ের সামনের দিকে ৪-৬ সেন্টিমিটার দাগ থাকে। তবে এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারে কোনো দাগ থাকবে না। ভেস্টিবুলার (ঠোঁটের নিচের অংশ) কেটে এ অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতির মাধ্যমে ৮ সেন্টিমিটার পর্যন্ত আকৃতির থাইরয়েড টিউমার অপসারণ করা সম্ভব। অপারেশন-পরবর্তী জটিলতা ও ঝুঁকি কম এবং কণ্ঠস্বরও ভালো থাকে।
এ বিষয়ে অধ্যাপক ডা. মাহবুব আলম বলেন, এই দাগহীন অস্ত্রোপচারের কৌশল বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অস্ত্রোপচার হলে সাত দিনের মধ্যে দাগ সম্পূর্ণভাবে মিলিয়ে যায়। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কোরিয়া, চীনসহ উন্নত অন্যান্য রাষ্ট্রে এ অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে এবারই প্রথম করা হলো। এ পদ্ধতিতে এরই মধ্যে ১০ জনের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের সবাই সুস্থ রয়েছেন বলে জানান ডা. মাহবুব।
গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধন করার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে চিহ্নিত। হরমোনজনিত রোগের ক্ষেত্রে ডায়াবেটিসের পরই এর অবস্থান। মূলত নারীরাই এই সমস্যায় বেশি ভুগে থাকেন।
এ বিষয়ে ম্যাক্স হসপিটাল এর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ডা. মাহবুব বাংলাদেশে প্রথম এ অপারেশন করেন। এরই ধারাবাহিকতায় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম বারের মত ম্যাক্স হসপিটালে অল্প খরচে এ জটিল অপারেশন সম্পন্ন করেছেন। আগামীতেও ম্যাক্স হসপিটালে তিনি নিয়মিত এসব জটিল অপারেশন সম্পন্ন করে যাবেন বলেও জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited