শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০১:৩৭ পিএম, ২০২০-১১-০৯
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৭ লাখ টাকা এবং ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র্যাব-৭
আটকরা হলেন, মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)।
সোমবার(৯ নভেম্বর) সকালে তাদের আটকের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গতকাল রোববার সকালে চান্দগাঁও আবাসিকের বি-ব্লকের ৪ নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন এই দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের জন্য চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited