শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪২ এএম, ২০২৩-১২-১৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র এমপি প্রার্থীর উদ্দেশে ‘তাকে শেষ করে দিতে হবে’ বলে মন্তব্য করে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থীর সমর্থক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
তার এ আপত্তিকর বক্তব্য নজরে আসায় তাকে ও নৌকার এমপি প্রার্থী মু. জিয়াউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিলেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল হক।
পরে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতে গিয়ে ভুল স্বীকার করে এমন আর করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বর্তমান এমপি ও উপজেলা চেয়ারম্যান।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে রোববার রাতে তাদের শোকজ করা হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মু. জিয়াউর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসকে গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা হত্যার হুমকি দেননি। তার রাজনৈতিক ক্যারিয়ার যেন শেষ হয়ে যায় এমনটি বলতে চেয়েছিলেন।
তারপরও তিনি (জিয়া) ও উপজেলা চেয়ারম্যান ভবিষ্যতে নির্বাচনের সব আচরণবিধি ঠিকমতো মেনে চলার অঙ্গীকার করে লিখিত বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গোমস্তাপুর উপজেলার নওদিয়ারী এলাকায় এক নির্বাচনী সভায় গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয় জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited