শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:২০ এএম, ২০২৪-০১-২৭
"আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই" এই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে গত বছরের মতো এই বছরও নিউইয়র্কের বিখ্যাত টাইমস্ স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বর্ষ বরণ ১৪৩১। এন আর বি ওয়ার্ল্ড ওয়াইড এই বছরও ইতিহাস সৃষ্টিকারী এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বুধবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসের নেপালী বাঞ্ছাঘর রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রথম মহড়া। এই মহড়া উদ্ভোধন করেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। মধ্যমনি ছিলেন মহড়া পরিচালক মহিতোষ তালুকদার তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন আর বি ওয়ার্ল্ড ওয়াইড এর সভাপতি বিশ্বজিৎ সাহা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি হোসাইন কবির, নাট্যজন লুৎফুন্নাহার লতা, এন আর বি ওয়াল্ড ওয়াইড এর যুগ্ম সম্পাদক তানভীর কায়সার এবং প্রজন্ম'৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক। নিউইয়র্কে বসবাসরত বাঙালি কমিউনিটির শত শিল্পীর অংশগ্রহণে প্রথম মহড়া অনুষ্ঠিত হয়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited