শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৯:৪০ এএম, ২০২১-০২-০১
সরকারের আরোপ করা করোনা বিধিনিষেধের নিন্দা জানিয়ে ডেনমার্কের রাস্তায় মশাল মিছিল করেছেন কয়েক হাজার লকডাউনবিরোধী।
শনিবার রাতভর দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর আহারুসে বিক্ষোভ মশাল মিছিল চলে। ম্যান ইন ব্ল্যাক নামের একটি সংগঠনের ডাকে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনের অনুসারীরা করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশটিতে আরোপ করা বিধিনিষেধের বিরোধী।
মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা মশালের পাশাপাশি মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে সমাবেশ করেন। তাদের কেউ কেউ নিজেদের হাতে থাকা মশাল বিক্ষোভ পর্যবেক্ষণে নিয়োজিত পুলিশকে লক্ষ করে ছুড়ে মারে।
বিক্ষোভ থেকে একজনকে গ্রেফতার করা হয়। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। সমাবেশে বেশ কয়েকটি সংগঠন তাদের ব্যানার নিয়ে অংশ নেয়। সেখানে করোনা টিকা এবং সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনায় বার্তা লেখা হয়।
সম্প্রতি করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ কঠোর করে ডেনমার্ক। আগে ১০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ থাকলেও সেটা কমিয়ে ৫ জনে করা হয়। দেশজুড়ে বন্ধ করে দেয়া হয়েছে বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, পানশালা।
এ পর্যন্ত ডেনমার্কে ২ লাখ মানুষ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ১০০ জনের বেশি।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited