শিরোনাম
জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি লামা | ১০:৩৭ এএম, ২০২০-০৭-০৯
বান্দরবানের লামায় করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে সুরক্ষার জন্য “লামা সাংবাদিক ফোরাম”র সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম।বুধবার (৮ জুলাই’২০) সন্ধ্যায় সাংবাদিক ফোরামের অফিসে সভাপতি মো. ইউসুফ মজুমদার ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের হাতে মাক্স, হ্যান্ড গ্লাভস, হেড ক্যাপ ও স্যানিটাইজার এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।পৌর মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনে সহায়ক হিসেবে গণমাধ্যমকর্মীরা অনেক বেশি ভূমিকা পালন করেন। দুর্যোগকালে সবাই নিজের সুরক্ষা নিয়ে ব্যস্ত থাকলেও সাংবাদিকরা নিজেদের জীবনবাজি রেখে সার্বক্ষণিক পেশাগত দায়িত্ব পালন করেন। তাই এই সংকটকালে জনপ্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সুরক্ষার জন্যে নিজের সামর্থ অনুযায়ী কিছু করা আমাদের দায়িত্ব।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সদস্য মো. আবুল হাসেম প্রমুখ।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited