শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৯:৫২ এএম, ২০২৪-১০-২১
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে কি যাবে না, এই আলোচনার মধ্যেই পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হলো ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। তবে এই বৈঠকের পর ভার্মা জানান, আলোচনায় ঠাঁই পায়নি শেখ হাসিনার প্রসঙ্গ। আর বাংলাদেশিদের ভারতে ভিসা নিয়ন্ত্রণের জবাবে দাবি করেন, জনবল সংকট থাকায় ভিসা সীমিত করা হয়েছে।
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাবার প্রায় আড়াই মাস পর, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ফের আলোচনায় এসেছে, ৩ দিন আগে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে।
তাকে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে করা বন্দী প্রত্যর্পণ চুক্তির সম্ভাবনা যখন খতিয়ে দেখা হচ্ছে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক।
রোববার দুই কর্মকর্তার বৈঠক শেষ হলে, সাংবাদিকরাই এটাই জানতে চান, শেখ হাসিনাকে ফেরত দেবার ব্যাপারে কী আলোচনা হয়েছে।
শেখ হাসিনাকে প্রত্যর্পণ ইস্যুতে আলোচনার কথা অস্বীকার করলেও, বাংলাদেশে নিযুক্ত ভারতের এই কর্মকর্তা এই বৈঠককে সম্পর্ক উন্নয়নের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেছেন।
ভারত বাংলাদেশ পরস্পরের ওপর নির্ভরশীল ও আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি। জানান, জনবল সংকটের কারণেই পুরোমাত্রায় চালু হচ্ছে না বাংলাদেশে অবস্থিত ভারতের ভিসা সেন্টার।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা কারণ দেখিয়ে, প্রায় আড়াই মাস ধরে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেয়া বন্ধ রেখেছে।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited