dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


উড়িরচরের বর্তমান নান্দনিক সৌন্দর্য এবং অজানা কিছু ইতিহাস

দৈনিক অনুসন্ধান    |    ০৯:১০ পিএম, ২০২০-১১-২২

উড়িরচরের বর্তমান নান্দনিক সৌন্দর্য এবং অজানা কিছু ইতিহাস

ইলিয়াস কামাল বাবু (উড়িরচর থেকে ফিরে)-

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন হচ্ছে "উড়িরচর "। এটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।এটি উত্তর-দক্ষিণে প্রায় ২০ মাইল এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১৫ মাইল। তবে ক্রম ভাঙ্গনের কবলে পড়ে ইতিমধ্যে ৭ ও ৬ নং ওয়ার্ড সম্পূর্ণ নদীগর্ভে বিলীন এবং ৯ নং ওয়ার্ডের প্রায় অর্ধেক ও ৫ নং ওয়ার্ডের আংশিক প্রবল ভাঙ্গনে সাগরে বিলীন। জনসংখ্যা প্রায় ৪০ হজার। এদের বেশিরভাগই আসে মূল ভূ-খন্ড সন্দ্বীপ থেকে। উড়িরচরের মানুষের মূল পেশা মূলতঃ কৃষিকাজ,তার সাথে আছে মৎস্য চাষ,মৎস্য আহরণ। মূল ভূ-খন্ড সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন উড়িরচর সন্দ্বীপের উত্তর সীমানার পশ্চিম-উত্তরে অবস্থিত। নদী পথে এর দুরত্ব প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার। ট্রলারে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা।

সন্দ্বীপের অতীত ইতিহাসে " উড়িরচর " নামে কোনো ইউনিয়নের অস্তিত্বও ছিলো না। ১৯৭০ এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর হতে ধীরে ধীরে সন্দ্বীপ ও নোয়াখালীর মূল ভূ-খন্ডের মাঝখানে একটি নতুন চর জেগে ওঠে, ক্রমেই তা বড় হতে থাকে। লবনাক্ত এলাকায় এক ধরনের ঘাস জন্মায়, যার নাম " উড়ি ", তা থেকেই মূলতঃ " উড়িরচর " নাম।
বস্তুতপক্ষে এটা সন্দ্বীপ উপজেলার সাবেক পাইয়াডগি, সমসেরাবাদ, চরলক্ষী, চরবধু, চর পীরবক্স, হুদ্রাখালী,ও চর রহিম মৌজার অন্তর্গত একটি বিশাল চরাঞ্চল। উল্লেখিত মৌজাগুলো ক্যডাস্ট্রল জরিপের পর (১৯১৩-১৬) বিভিন্ন সময়ে সাগর বক্ষে বিলীন হয়ে যায়। বিশেষ করে ১৯৭০ সালের আগে-পরে এই মৌজাগুলির কিছু অংশ আংশিক এবং কিছু অংশ সম্পূর্ণভাবে ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হতে থাকে। তন্মধ্যে পাইয়াডগি, সমসেরাবাদ, ও চরলক্ষী মৌজা সম্পূর্ণভাবে বিলীন হয়ে বর্তমান এই " উড়িরচর " নাম ধারন করেছে। এখানে লোক বসতি শুরু হতে থাকে মূলতঃ ১৯৭৬/৭৭ এর দিক হতে।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর