শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:১৩ এএম, ২০২০-১০-১১
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০০০ পিচ ইয়াবাসহ ইলিশ মাছভর্তি একটি পিক-আপ সহ ১জনকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশের একটি দল।
আটককৃত ব্যক্তিরর নাম জালাল উদ্দিন(৩৫),সে ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের ফকির পাড়ার পেয়ারু বাপের বাড়ির আবদু ছমেদের পূত্র।
গোপন সংবাদের বিত্তিতে আনোয়ারা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী বাজার এলাকা থেকে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানান আনোয়ারা থানা পুলিশ।
এব্যাপারে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইলিশের গাড়িতে করে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে খবর পেয়ে বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে মাদক কারবারি জালালকে আটক করা হয়। এ সময় তার কাছে ২০০০পিচ ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা বহনের দায়ে ইলিশভর্তি গাড়িটিও জব্দ করা হয়েছে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ইসলাম সিকদার বলেন, ইয়াবাসহ আটক জালালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। তিনি বলেন মাদকের সাথে যেই জড়িত হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না,এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited