শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৮ পিএম, ২০২২-০৭-১২
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখায় বন্যা দুর্গত এলাকার তালিমপুর ইউনিয়নের দশগড়ী গ্রামের ভানবাসি পরিবারের একজন সিজারিয়ান রোগীর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদান করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
ভানবাসি পরিবারের একজন বোনের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হলি লাইফ প্রাঃ হাসপাতালে ভর্তি করা হয়। সুবিধাবঞ্চিত পরিবারটির খবর পেয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রতিকূল আবহাওয়ার মাঝেও সোমবার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকায় হাসপাতালে ছুটে যান ও তাহার সার্বিক খোজ-খবর নিয়ে তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক অনুদান প্রদান করেন নিসচা নেতৃবন্দ।
এসময় উপকারভোগী রোগীর স্বামীর নিকট আর্থিক অনুদান প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন এছাড়াও উপস্থিত ছিলেন হলি লাইফ প্রাঃ হাসপাতালের ব্যবস্থাপক বিপুল দাস।
উল্লেখ্য, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে বন্যা দুর্গত এলাকায় প্রতিনিয়ত নিরলসভাবে ভানবাসি মানুষের পাশে থেকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে নিসচা বড়লেখা উপজেলা শাখা এবং তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া দেশের যেকোন দুর্যোগে নিসচা যোদ্ধারা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited