শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:৫৯ পিএম, ২০২৩-১০-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাটে ইসলামি সমাজ কল্যান পরিষদের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ক্বিরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ টার সময় সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রানিহাটী ইউনিয়ন সমাজ কল্যান পরিষদের সভাপতি মাওলানা আবুল খায়ের বাকি বিল্লাহর সভাপতিত্বে ও আব্দুস সামাদ বাবু মাষ্টারের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আবু-সালেহ মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ নূহ, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, রামচন্দ্রপুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ আবু তালেব, রানিহাটী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাওঃ আহম্মেদ আলী।
প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ সোহেল রানা ও হাফেজ জসিম উদ্দিন।
ক, খ, গ ও ঘ প্রত্যেক গ্রুপে প্রথম স্থান অধিকারী , ২য় স্থান অধিকারী ও ৩য় স্থান অধিকারী মোট ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে স্বান্তনা পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়ন ইসলামি সমাজ কল্যান পরিষদ প্রথম বারের মত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটে গত ১৪ অক্টোবর প্রতিযোগিতা ২০২৩ এর উদ্ধোধন করেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিউজ্জামান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রানিহাটী ইউনিয়ন ইসলামী সমাজ কল্যান পরিষদের প্রচার সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited