শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৪৭ পিএম, ২০২২-০৭-২৬
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ
প্রবাসে বেরে উঠা বাংলাদেশী শিশুদের মাতৃভাষা সহ ইতিহাস, ঐতিহ্য , সংস্কৃতি শিক্ষা দানের লক্ষ্যে ইতালির ভেনিসের মারঘেরায় অনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হলো বাংলা একাডেমি ভেনিসের কার্যক্রম । শহরের চিতা মারঘেরা গির্জা হলে আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে বাংলা একাডেমির উদ্ভোধন করেন ইতালির মিলানে কনসুলেট অফিসের কনসাল জেনারেল এম, জে, এইচ জাবেদ। সে সময় উপস্থিত প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান, ডক্টর সৌরভ দাস গুপ্ত সহ স্হানীয় সাংবাদিকরা। পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । সোনিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা যৌথ ভাবে পরিচালনা করেন আজাদ খান ও জুম্মন অনিক। সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভেনিসের কা ফুস্কারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর অনিমেষ কুমার গাইন , বাংলা একাডেমির প্রদান শিক্ষিকা সোমা সাহা , সহকারী প্রধান শিক্ষিকা ইঞ্জিনিয়ার সেজুতি বর্ধন , ভেনিস আওয়ামীলীতের সভাপতি ইদ্রিস হালদার , বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের সভাপতি মুহাম্মদ আলী , সাধারন সম্পাদক জব্বার মাঝি , নাগরিক কমিটি ভেনিস এর সভাপতি আবুল কাশেম শিকদার , মানব কল্লান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম জমাদার , কিশোরগন্জ জেলা সমিতির স্হায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান , বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসাইন , জভান্নি পের উমেনিতার সভাপতি প্রিন্স হাওলাদার , ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল সহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল এম, জে এইচ জাবেদ বলেন, প্রবাসে ছেলে, মেয়েদের বাংলা শিক্ষা প্রসারে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে। সে ক্ষেত্রে অভিভাবকদের ও এগিয়ে আসতে হবে, বাংলা শিক্ষার পাশাপাশি তিনি ইতালিয়ান ভাষা শিক্ষার প্রতিও জোর দিতে বলেন বিশেষ করে নারীদের। ইতালিতে তার আওতাধীন যে জায়গাগুলো তে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানেউ কনসুলেট অফিসের সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited