dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪ জন

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৮ এএম, ২০২৪-০৪-১৬

ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪ জন


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মোট ১৪ জন।
ভোলাহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে ১৫ এপ্রিল সোমবার উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আল আমিন, বিএনপি উপজেলা শাখার এক পক্ষের আহবায়ক মোঃ বাবর আলী বিশ্বাস, অন্য পক্ষের আহবায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভোলাহাট সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নতুন প্রজন্মের নেতা মোঃ হুসেন আলী, উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারি কায়সার আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মোঃ লোকমান আলী।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসাঃ শাহনাজ খাতুন, বিএনপি নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ভোলাহাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মোঃ শাজাহান মানিক জানান, শেষ দিন পর্যন্ত তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র বাছায় হবে ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোট গ্রহন হবে ৮ মে। উল্লেখ্য, ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২’শত ২৯ জন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর