শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৭ পিএম, ২০২৪-০১-২৬
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
ইতালির মনফালকনে বাংলাদেশী সহ মুসলিম কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে নানা বিভ্রান্ত,অপপ্রচার এর প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার মনফালকনে বসবাসরত প্রবাসী বালাদেশীদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনফালকনে বাংলাদেশী কমিউনিটি দ্বারা সদ্য গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দের মধ্যে চেন্ত্র কুলতুরালে ইসলামিকো দারুস সালাম এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন খন্দকার, চেন্ত্র কুলতুরালে ইসলামিকো বাইতুস সালাত এর সভাপতি রেজাউল হক রাজু, সোস্যাল একটিভিটিস মাসুম আহমেদ এবং ইন্তেগ্রিয়ামোচি এসোসিয়েশন এর সভাপতি হামীম হোসাইন। অসুস্থতার কারনে অনুপস্থিত থাকেন বাংলাদেশ সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি ফরিদুল ইসলাম আনিস।
এছাড়াও সংবাদ সম্মেলনে মনফালকনে শহরের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হামীম হোসাইন বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেহেতু দীর্ঘদিন মনফালকনে কমিউনিটির মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি নেই সেহেতু কেউ বাংলাদেশী কমিউনিটির নাম ব্যাবহার করে কারো কোন কাজ করা উচিৎ নয়। কারো কারনে যেন আমাদের ঐক্যর মাঝে ফাটল না ধরে। এদেশে পরবর্তী প্রজন্মের জীবন যাত্রাকে সুন্দর ও মসৃণ করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে বক্তারা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited