dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


সন্ধ্যায় গণপরিবহন সংকট দুর্ভোগে চট্টগ্রামের মানুষ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৮:০৩ এএম, ২০২১-০১-২৭

সন্ধ্যায় গণপরিবহন সংকট দুর্ভোগে চট্টগ্রামের মানুষ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার সাথে সাথে নগর জুড়ে নিস্তব্ধতা নেমে এসেছে। গত কয়েকদিনের চেনা পরিবেশ বদলে গেছে। থেমে গেছে সব ধরনের কোলাহল, স্লোগান ও মাইকিং। তবে অলি-গলিতে জটলা পাকিয়ে নির্বাচনী আলোচনা ঠিকই চলছে। আর আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও অনলাইনে সক্রিয় আছেন প্রার্থীগণ। সংঘাত এড়াতে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েছে। এদিকে নির্বাচনের জন্য প্রচুর গাড়ি রিকুইজিশন করায় নগরীতে গতকাল সন্ধ্যায গণপরিবহনের সংকট দেখা দেয়। এর ফলে দুর্ভোগে পড়ে মানুষ।
এদিকে চসিক নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বাস এবং রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। সোমবার রাতে সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর এ গণবিজ্ঞপ্তি জারি করেন। নির্বাচনের জন্য গণপরিবহন রিকুইজিশন করার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও পুলিশ বলছে, তারা নিরুপায়। রিকুইজিশনের কারণে নগরে গণপরিবহন সংকট দেখা দেয়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গাড়ির জন্য মানুষকে অপেক্ষা করতে দেখে গেছে। অনেককে দুর্ভোগ পোহাতে হয়। এদিকে প্রার্থীরা এখন প্রচারণার মাধ্যম হিসেবে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, টুইটারসহ নানা মাধ্যম করছেন। পোস্টার, ভিডিও, ব্যানারসহ নানা উপায়ে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ফেসবুক পেইজে দেখা গেছে, বিভিন্ন এলাকার জনসংযোগের ভিডিও ও নৌকা মার্কায় ভোট চেয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। পাশাপাশি নির্বাচনী গণসংযোগ ও চট্টগ্রাম নিয়ে তাঁর পরিকল্পনারও বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সেখানে।
বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষেও ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তার নামে তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। ইশতেহারটি তৈরির ক্ষেত্রে অনলাইনে ভোটারদের মতামত ও পরামর্শও নেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুহাম্মদ জান্নাতুল ইসলামের সমর্থকরাও তাদের ফেসবুক পেইজে হাত পাখা মার্কায় ভোট চেয়ে ছবি, পোস্টার ও ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এছাড়া কাউন্সিলরবৃন্দও অনলাইনে সোচ্চার।

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর