শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৯ এএম, ২০২৬-০২-০৭
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, বিএনপি ইতোমধ্যে প্রায় অর্ধশত ঋণখেলাপি ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে প্রার্থী করেছে। বিগত সময়ে সরকারে না থেকেও তারা হাজার কোটি টাকা লোপাট করেছে। তিনি দাবি করেন, তারা ক্ষমতায় এলে দেশের ব্যাংক খাতকে গিলে খাবে।
বক্তব্যের এক পর্যায়ে হয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর হারবাং থেকে একজন সংসদ সদস্য প্রার্থী পাওয়া গেছে। সে কারণে দলমত নির্বিশেষে এলাকাবাসীর প্রতি তিনি নিজের ঘরের ছেলে হিসেবে ভোট চেয়ে নেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, হারবাং ইউনিয়নের একটি ভোটও বাইরে চলে যাওয়া এলাকাবাসীর জন্য লজ্জাজনক হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদে মাগরিব হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিয়নের সর্বশেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান আজাদ, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এবং হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর।
উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি শাহেদ উদ্দিন রাজু। এতে তিন হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited