dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ কেজি বিস্ফোরক সহ আটক-০১

দৈনিক অনুসন্ধান    |    ১০:১৬ পিএম, ২০২৩-০৭-২৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ কেজি বিস্ফোরক সহ আটক-০১

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‍্যাব-৫ কর্তৃক বিস্ফোরক দ্রব্য ৪.০২ কেজি ০৩ (তিন) টি খালি টিনের জর্দ্দার কৌটা, ২ সে.মি সাইজের লোহার পেরেক ২৫০ গ্রাম, ব্লেডের ভাঙ্গা অংশ ৯০ পিচ সহ ০১ জন আসামী গ্রেফতার।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র‍্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি অপারেশন দল ২৫ জুলাই ২০২৩ ইং তারিখ ০১:০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামস্থ জনক মোঃ কামরুজ্জামান এর মুগ্ধ এন্টারপ্রাইজের সামনে শিবগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী 
মহাসড়কের পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী 
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) বোমা ঙ্তরীর বিস্ফোরক দ্রব্য ৪.০২০ কেজি, (খ) ০৩ (তিন) টি খালি টিনের জর্দ্দার কে․টা , (গ) ২ সে.মি সাইজের লোহার পেরেক যাহার ওজন ২৫০ গ্রাম (ঘ) ব্লেডের ভাঙ্গা অংশ ৯০ পিচ (যাহা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়) সহ আসামী মোঃ মিজানুর রহমান মিজান (২৫), পিতা-মোঃ সাদিরুল, মাতা- মোছাঃ ফুরকি, স্থায়ী সাং- হোগলা, থানা-গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, এপি সাং- রানীহাটি বাজারের জনৈক আলাউদ্দিনের “শাওন হোটেল”, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর,
জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
সম্প্রতি সময়ে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যা সহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের সদর এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। 

এরই প্রেক্ষিতে উক্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাজারের ব্যাগে ৪ কেজি ২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার), ককটেল বানানোর সরঞ্জাম সহ একজন কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি বোমা বানানোর সরঞ্জামাদি সংগ্রহ 
করে উল্লেখিত এলাকায় নিয়ে যাচ্ছিল।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর