dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক র‌্যালি ও আলোচনা সভা

দৈনিক অনুসন্ধান    |    ০৮:০৭ এএম, ২০২২-০৮-২২

চাঁপাইনবাবগঞ্জে একুশে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক র‌্যালি ও আলোচনা সভা

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শোক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রোকনউজ্জামানের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানি, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আ.লীগের সদস্য ফেরদৌসি ইসলাম এমপি, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. আজিজুর রহমান, জেলা মহিলা আ.লীগের সভাপতি শাকিনা খাতুন পারুল, যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহা. আব্দুল আওয়াল গণি জোহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

বক্তারা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য এবং বঙ্গবন্ধু কন্যা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যই ছিল তাদের মূল লক্ষ্য।

ভয়াল ওইদিনের কথা তুলে ধরে বক্তারা আরো বলেন, গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িত ও সহায়তাসহ বিভিন্ন অভিযোগে আনা মামলায় দ্রুত বিচার ট্রাইবুন্যালে গ্রেনেড হামলার সাথে জড়িত ব্যক্তিদের সাজার আদেশ দেয় আদালত। ইতিহাসের নৃশংশতম এ ঘটনাটি বিএনপি-জামায়াত জোট ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। ইতিহাসে বর্বরোচিত হামলার এ ঘৃণ্য ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়ে।

এ হামলার হুকুমদাতা ও পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবী জানান বক্তারা। এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র‌্যালি বের হয়ে জেলা শহরের বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর