শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৯ এএম, ২০২৪-০৩-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে তুলে ধরে বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড় মোড় হতে রাজশাহীতে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোতে তুলে নিয়ে গরু ক্রয়ের নগদ ৬ ছয় লক্ষ ও এসএ পরিবহনের মাধ্যমে আরও ৪ চার লক্ষ টাকা আদায় করে অপহরণকারীরা।
প্রেস ব্রিফিং এ জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম সেবা, পিপিএম সেবা) সার্বিক দিক নির্দেশনায় মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী হচ্ছে রাজশাহী দুর্গাপুর গোপীনাথপুর পশ্চিম পাড়া (খাসখামার) গ্রামের মোজাফফর হোসেন (২৫), পাবনার সুজানগর ভবানীপুর মধ্যপাড়া গ্রামের মোতালেব খন্দকার (৪২), রাজশাহীর পুঠিয়া কান্দা গ্রামের আলতাফ হোসেন (৫৬) কে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে গত বছরের ২৩ মার্চ দুপুর ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড মোড় হতে রাজশাহীতে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এবং গরু ক্রয়ের নগদ ৬ ছয় লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে জিম্মি করে এসএ পরিবহন বানেশ্বর শাখার মাধ্যমে আরও ৪ চার লক্ষ টাকা আদায় করে।
তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বিভিন্ন যায়গায় ঘুরিয়ে পরের দিন ভোর ৬টার সময় তাকে বানেশ্বর এলাকায় ছেড়ে দেন। পরে সাদিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মামলাটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় রুজু হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল তদন্তকারী কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হয়ে মামলাটি অধিকতর তদন্তকালে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ২ নং আসামীর নিকট হতে ঘটনার কাজে ব্যবহৃত ১টি হার্ড কালো জিফ গাড়ী- জব্দ করে এবং তাদের নিকট হতে অপরাধ মূলক কাজে ব্যবহৃত মোট ৭ টি মোবাইল ফোন যার মধ্যে ৪টি স্মার্ট ফোন ও ০৩টি বাটন ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited