শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০১ এএম, ২০২৩-০৩-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫৭ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম শুক্রবার (১০ মার্চ) ভোর ৫ টা ২০ মিনিট হতে ৬ টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পার্শ্বে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাহানবান্ধা পুকুরিয়ার মৃত তোহরুল ইসলামের ছেলে ট্রাক চালক জসিম উদ্দিন (২৪), শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার আব্দুল করিম (২৫) ও শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের আফসার আলীর ছেলে মোঃ বকুল (৩৫)।
ডিএনসি, জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজশাহী থেকে লবণভর্তি একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন লোক চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে ডিএনসি, জেলা কার্যালয়ের একটি টিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পার্শ্বে আজ ভোর ৫টার দিকে অবস্থান নেয়।
এক পর্যায়ে ভোর ৫টা ২০ মিনিটে ট্রাকটি সেখানে আসলে থামানোর সময় চালকের পাশে থাকা একজন লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এসময় ট্রাকটিতে তল্লাসি করে ৫৭ কেজি গাঁজা পাওয়া যায়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক জসিম উদ্দিন, তার হেলপার আব্দুল করিম ও মোঃ বকুলকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে গাঁজাবহনকারী ট্রাকটি জব্দ করা হয়। গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited