dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ ২ দিনের সফরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ ইনান

দৈনিক অনুসন্ধান    |    ০৬:০৩ পিএম, ২০২৩-০১-২৪

চাঁপাইনবাবগঞ্জ ২ দিনের সফরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আসিফ ইনান


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে উপ-নির্বাচনে প্রচারণার জন্য ২২ ও ২৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে বিজয়ী করার লক্ষে ২২ জানুয়ারি  জেলা ছাত্রলীগ আয়োজিত প্রতিনিধি সভায় ও পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দুইটি পথসভায় এবং গণসংযোগে অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মু. জিয়াউর রহমানকে বিজয়ী করার লক্ষে ২৩ জানুয়ারি জেলা ছাত্রলীগের আয়োজনে নাচোল উপজেলায় গণসংযোগ ও পথসভা, গোমস্তাপুর উপজেলায় পথসভা ও প্রতিনিধি সভা এবং ভোলাহাট উপজেলায় প্রচার মিছিল ও পথসভায় অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নৌকাকে বিজয়ী করতে অতীতের মতো ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ প্রদান করেন এবং সেই স্থানে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নিজেদের উপযুক্ত স্মার্ট সিটিজেন হওয়ার বিষয়ে আলোকপাত করেন। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক এর সঞ্চালনায় দুইটি প্রতিনিধি সভা ও দুইটি পথসভার প্রত্যেকটিতেই হাজারের অধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সফর করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক সফরের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ জানান, "বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংগঠনিক সফর হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসায় এটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং সেই সাথে তাদের উপস্থিতি ও দিক-নির্দেশনায় তৃণমূলের নেতা-কর্মীরা আরো বেশি উজ্জীবিত ও প্রাণবন্ত হয়ে নৌকার বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।"

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর