dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চট্টগ্রামে প্রথম 'মিক্সড ইউজ বিল্ডিং' নির্মাণ করছে মেরিডিয়ান গ্রুপ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০২:৫৮ পিএম, ২০২৩-০৫-২৮

চট্টগ্রামে প্রথম 'মিক্সড ইউজ বিল্ডিং' নির্মাণ করছে মেরিডিয়ান গ্রুপ

বহুতল ভবনের মাঝ বরাবর নির্মাণ করা হচ্ছে বিলাসবহুল ইনফিনিটি সুইমিংপুল। অর্থাৎ আপনি পানিতে নেমে সাঁতরে উন্মুক্ত স্থানে চলে যেতে পারবেন। স্বচ্ছ কাঁচের বাউন্ডারি আপনাকে শূন্যে ভাসার কিছুটা হলেও স্বাদ দিতে পারে। প্রায় আট তলা নিয়ে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের লাক্সারি তারকা হোটেল।
থাকছে বিনোদনের ব্যবস্থা, শপিংমলও। অর্থাৎ এক ছাদের নিচে আবাসন, ডাইনিং, শপিং ও বিনোদনের ব্যবস্থা।
মিক্সড ইউজ বিল্ডিং অর্থাৎ একটি বহুতল ভবনে নাগরিক জীবনের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা একুশ শতকের রিয়েল এস্টেট খাতের একটি জনপ্রিয় ধারণা। প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামে এমন স্থাপনা নির্মাণ করছে দেশের অন্যতম শিল্প গ্রুপ মেরিডিয়ান।
'মেরিডিয়ান কোহিনুর সিটি' নামে নগরীর দামপাড়া ওয়াসা সড়কে প্রায় এক একর জমিতে ২৩তলা বিশিষ্ট মিক্সড ইউজ বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে। পুরো ভবনের মোট স্পেসের ৫২ শতাংশ কমন এবং বাকি ৪৮ শতাংশ বাণিজ্যিক উদ্দেশ্যে রাখা হয়েছে। 
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতে এমন নির্মাণ একেবারে নতুন। একটি ভবনে চার তারকা হোটেল, শপিংমল, ফুডকোর্ট, রেস্তোঁরা, সুবিশাল গেইমিং জোন, সিনেপ্লেক্স- বহুমাত্রিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবনটি এমনভাবে সাজানো হচ্ছে যেন একজন পর্যটক বা বাসিন্দা আধুনিক নাগরিক জীবনের আমোদ-প্রমোদ, বিনোদনসহ সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

অর্থাৎ এটি শুধু শপিং মল নয়, এক্সপেরিয়েন্স মলও। ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পটি সম্পন্নের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
তিন দশকে নামি ব্র্যান্ড মেরিডিয়ানের ফুড, কনজ্যুমার পণ্য, অ্যাগ্রো, হোটেল-রেস্তোঁরা, সুপারশপ থাকলেও নতুন ব্যবসায়ের ধারণাটি (মিক্সড ইউজ বিল্ডিং) নিয়ে কাজ করছেন শিল্প গ্রুপটির দ্বিতীয় প্রজন্ম। প্রতিষ্ঠাতা ‍সৈয়দ মোস্তফা কামাল পাশার ছোট ছেলে আকিব কামাল ভারত, যুক্তরাজ্য ও স্পেনে পড়াশোনা শেষ করে দেশে ফিরে কম্পানির ব্যবসার উন্নয়ন নিয়ে কাজ করছেন।

মেরিডিয়ান কোহিনুর সিটিতে যা রয়েছে প্রকল্পটিতে ২৫০টিরও বেশি দোকানের জন্য আড়াই লাখ বর্গফুট জায়গা বরাদ্দ রাখা হয়েছে।
ভবনটির নিচতলা থেকে প্রথম আট তলায় হচ্ছে শপিংমল। দেশীয় ও আন্তর্জাতিক সব ব্র্যান্ডশপের জন্য বিশাল বিশাল শোরুম করা হয়েছে। প্রথম দুই তলা ব্র্যান্ডশপের জন্য, তৃতীয় ও চতুর্থ তলা লেডিস ফ্যাশন, পঞ্চম তলা মেনস ফ্যাশন ও ফুটওয়্যার, ষষ্ঠ তলায় মোবাইল ও ইলেক্ট্রনিক্স, সপ্তম তলায় ফুটওয়্যার ও ফ্যাশন ব্র্যান্ড, অষ্টম তলায় ব্র্যান্ডশপ, নবম তলায় ফুডকোর্ট ও সিনেপ্লেক্স, দশম তলায় সিনেপ্লেক্স ও কিডস প্লে জোন, ১১ তলায় হোটেল লবি, রেস্তোঁরা কিচেন ও ওপেন স্পেস, ১২ তলায় অফিস স্পেস। ১৩-২১ তলায় থাকছে ১৮০টি কক্ষ নিয়ে চারতারকা হোটেল।
আধুনিক নকশা ও স্থাপত্যে নির্মিত ভবনটিতে আন্তর্জাতিকমানের নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করা হয়েছে। এটি ৮ দশমিক ৫ রিখটার স্কেলের মতো শক্তিশালী ভূমিকম্প সহনীয়। রয়েছে নারী-পুরষদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ, বসার স্থান, ফ্রি ওয়াইফাই হটস্পট জোন।
ভবনটির নিচে তিনটি বেজমেন্টে দেড় শতাধিক গাড়ি ও অর্ধশতাধিক মোটরবাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
মেরিডিয়ান কোহিনুর সিটির অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ফুডকোর্ট। ইতোমধ্যে এটিরও বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে।
ব্যস্ত নগর জীবনে বিনোদনের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্লকবাস্টার মুভির প্রদর্শনের জন্য নির্মাণ করা হচ্ছে মাল্টিপল স্ক্রিনের সিনেপ্লেক্স। এছাড়াও প্রায় সাড়ে সাত হাজার বর্গফুটের বৃহত্তর গেমিং জোন করা হয়েছে। 
চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব করতে সরকার ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই চেষ্টা করছেন। বন্দর ও শিল্পকেন্দ্রিক সুবিধার কারণে এখানে বিদেশি বিনিয়োগও আসছে। 

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর