শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:২২ পিএম, ২০২২-১২-০৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে পদপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সমাবেশ স্থলে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের পৌর পার্কে এই ঘটনাটি ঘটে। এসময় সম্মেলন স্থলে ছেড়ে চলে যান আমন্ত্রিত অতিথিরা।
প্রত্যক্ষদর্শী ও কৃষক লীগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন শুরু হয়। এসময় পদপ্রত্যাশীদের একটি পক্ষ সম্মেলন স্থলে ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সম্মেলন স্থগিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited